শর্তাবলী
প্রগতি বাজার (progotibazar.com) ওয়েবসাইট ব্রাউজ ও অর্ডার করার মাধ্যমে আপনি নিম্নোক্ত শর্তাবলীতে সম্মত হচ্ছেন। দয়া করে শর্তাবলী মনোযোগ সহকারে পড়ুন:
১. পণ্যের মূল্য ও প্রাপ্যতা
ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের মূল্য ও অফার যেকোনো সময় পরিবর্তন হতে পারে। তবে একবার অর্ডার নিশ্চিত হওয়ার পর কোনো মূল্য পরিবর্তন গ্রাহকের ওপর কার্যকর হবে না।
২. অর্ডার গ্রহণ ও বাতিলকরণ
অর্ডার সাবমিট হওয়ার পর পণ্যের স্টক বা অনিবার্য কোনো কারণে কর্তৃপক্ষ যেকোনো অর্ডার বাতিল বা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। গ্রাহকও পার্সেল কুরিয়ারে পাঠানোর পূর্বে যেকোনো সময় অর্ডার বাতিল করতে পারবেন।
৩. সঠিক তথ্য প্রদানের বাধ্যবাধকতা
অর্ডার সম্পন্ন করতে গ্রাহককে অবশ্যই সঠিক নাম, সক্রিয় মোবাইল নাম্বার ও পূর্ণ ঠিকানা প্রদান করতে হবে। ভুল তথ্যের কারণে ডেলিভারি ব্যাহত হলে প্রগতি বাজার দায়ী থাকবে না।
৪. কপিরাইট ও ইন্টেলেকচুয়াল প্রপার্টি
প্রগতি বাজারের লোগো, টেক্সট, ব্যানার ও গ্রাফিক্স সম্পূর্ণ সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বাণিজ্যিক উদ্দেশ্যে এগুলো নকল করা আইনত দণ্ডনীয়।